Main Menu

সব বিশ্ববিদ্যালয়েই সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসেই তাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এ সময় আগামী ২২শে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা ক্ষেত্রে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যাদের দ্বিতীয় ডোজ করোনার টিকা নেওয়া সম্পন্ন হয়েছে, তারাই সরাসরি ক্লাসে আসতে পারবে। যাদের টিকা দেওয়া নেই, তারা এটি না নেওয়া পর্যন্ত অপেক্ষা করবে এবং অনলাইনে ক্লাস করবে।

Share





Related News

Comments are Closed