শিক্ষক কবিন্দ্র দাস’র উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিন্দ্র দাস এর উপর শারীরিক নির্যাতনকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিলেটস্থ কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কবিন্দ্র দাস এর উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক তাজুল ইসলাম উক্ত বিদ্যালয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেন। নিজের খেয়াল খুশিমত খামখেয়ালিভাবে চালাচ্ছেন উক্ত বিদ্যালয়টি। বিদ্যালয়ের বিভিন্ন খাতের টাকা তিনি অন্যায়ভাবে পকেটে ভরে রেখেছেন যা অন্য শিক্ষকদের জানা থাকলে ও তাজুল ইসলামের ভয়ে মুখ খুলতে পারছেন না। শিক্ষার্থীরা আরো বলেন কবিন্দ্র স্যার এই স্কুলের সবচেয়ে প্রাক্তন শিক্ষক এবং শিক্ষাগত যোগ্যতায় ও তিনি সবার চেয়ে এগিয়ে। কবিন্দ্র স্যারের সাথে তাজুল ইসলামের কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি কবিন্দ্র স্যার এর গায়ে হাত তুলেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
উক্ত ঘটনায় শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সেই সাথে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষক তাজুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed