বাহুবলে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্টুডেন্ট এসোসিয়েশন পুটিজুরী (এসএপি) কর্তৃক প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারী দুপুরে স্হানীয় পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসিডেন্ড স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কানূ প্রিয় চক্রবর্তীর সভাপতিত্বে ও স্টুডেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আলমগীর আহমেদ ও তানভীর আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাতীঁ লীগ নেতা, পুটিজুরী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মুদ্দত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নিরু, মিরপুর আলিফ সোবহান চৌধুরী বিশ্ব বিদ্যালয় কলেজের প্রভাষক আইয়ুব আলী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহ আব্দুল আহাদ, নবীগঞ্জ দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক দুলন চন্দ্র দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এফ আর হারিছ, ম্যানেজিং কমিটির সদস্য পারুল মিয়া, সাজাদ মিয়া, সহকারী শিক্ষক মঞ্জুর আলী, সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগম, স্কাউট শিক্ষিকা সুলতানা মুমিনা জামান মৌসুমি, সাবেক শিক্ষার্থী সিপন মিয়া, স্কুলের শিক্ষার্থী ছাদিয়া আক্তার রনি প্রমুখ।
অনুষ্ঠানে পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত পাল ও মিরপুর দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আবেদীনকে সংবর্ধনা প্রদান করা হয়।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed