জাবিতে সকল পর্ষদের নির্বাচন দাবি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল নির্বাচনী প্রক্রিয়া পর্যায়ক্রমে অনুষ্ঠানের দাবি জানিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার এবং সম্পাদক অধ্যাপক ড. মো. খালিদ কুদ্দুস সাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এই দাবী করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘প্রথম মেয়াদে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ২০১৫ সালের অক্টোবরে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, ২০১৬ সালের এপ্রিলে ডিন নির্বাচন, একই বছরের জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচন, অর্থ কমিটি ও শিক্ষাপর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, দীর্ঘ ১৯ বছর ধরে অচল হয়ে থাকা রেজিস্টার্ড গ্রাজুয়েট সিনেট প্রতিনিধি নির্বাচন ২০১৭ সালের ডিসেম্বরে সম্পন্ন করেন।’
এছাড়া বিবৃতিতে অভিযোগ আনা হয় যে, ‘অধ্যাপক ড. ফারজানা ইসলামের দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে দ্বায়িত্ব গ্রহণের শুরু থেকে কোভিড-১৯ মহামারী পরিস্থিতির প্রাদুর্ভাবের আগ পর্যন্ত মূলত বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সুষ্ঠু পরিবেশ তৈরীতে বাধা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীরের অনুসারী শিক্ষকরা। তাঁরা কখনই ১৯৭৩ অধ্যাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয়ের সকল পর্ষদের নির্বাচন চেয়ে প্রচারিত বিবৃতিটি কোনভাবেই বস্তুনিষ্ঠ নয় এবং তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ধূম্রজাল সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে জানানো হয়। মহামারীর সময়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের প্রজ্ঞা, বিচক্ষণতা ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে প্রণীত যুগান্তকারী দুর্যোগকালীন অধ্যাদেশ চলমান কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমকে সচল ও সেশনজট মুক্ত রেখেছে এবং যেকোন দুর্যোগকালীন পরে ভবিষ্যতেও রাখবে।’
কোভিড -১৯ মহামারী পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে নিরাপদ ও সুস্থ রাখতে শারীরিকভাবে উপস্থিত হয়ে কোনো নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় নি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।
গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকেই কোভিড-১৯ মহামারী পরিস্থিতি উন্নতি হওয়া সাপেক্ষে সকল নির্বাচন প্রক্রিয়া পর্যায়ক্রমে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানায় শিক্ষকদের এই সংগঠন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed