Main Menu

ব্রিটিশ মুসলিম চ্যারিটির ‘টিম এমসি’ দল বাইসাইকেল চালিয়ে বিশ্বনাথে

বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশে সফররত ব্রিটেনের জনপ্রিয় মুসলিম চ্যারিটি সংস্থার ২৪ সদস্য বিশিষ্ট ‘টিম এমসি’র সাইক্লিং দল সিলেটে এসেছেন। বাংলাদেশের ছিন্নমূল শিশুদের স্থায়ী পুনর্বাসনের জন্য তহবিল (ফান্ড) সংগহের লক্ষ্যে ‘ট্যুর ডি বাংলাদেশ’ নামে টিম এমসি’র সদস্যরা বাংলাদেশে আসেন এবং তারা কক্সবাজার থেকে বাইসাইকেল চালিয়ে রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, গাজিপুর ও শ্রীমঙ্গল হয়ে রোববার দুপুরে বিশ্বনাথে পৌছেন।

টিম এমসি’র গ্রুপ লিডার, লন্ডন থেকে বাইসাইকেল চালিয়ে মক্কায় পবিত্র হজ্ব পালন করে চমক সৃষ্টিকারী বিশ্বনাথের কৃতি সন্তান রাশিদ আলীর নেতৃত্বে ‘টিম এমসি’র সাইক্লিং দলের সদস্যরা বাংলাদেশে আসেন।

বিশ্বনাথে পৌছলে তাদেরকে দি ওয়ান পাউন্ড হসপিটালের পক্ষ হতে শুভেচ্ছা জানানো হয়। এসময় দি ওয়ান পাউন্ড হসপিটালের জায়গা পরিদর্শন করেন সাইক্লিং টিমের সদস্যবৃন্দ।

এসময় বিশ্বনাথের দি ওয়ান পাউন্ড হসপিটালের সিইও ডাক্তার শানুর আলী মামুন, বিশিষ্ঠ মুরব্বী হালিম শিকদার, হসপিটালের চিপ কো-অডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, মো. আবুল কাশেম, আহমদ আলী হিরন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সংগঠক শেখ ফজর রহমান প্রমুখ তাদেরকে স্বাগত জানান।

Share





Related News

Comments are Closed