বিশ্বনাথে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগকুল আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগকুলকে আটক করা হয়েছে। বিলুপ্ত প্রাণী গন্ধগকুলকে রবিবার (১৩ ফেব্রয়ারি) টুকেরকান্দি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নোয়াব আলীর বাড়িতে (নোয়াব বাড়িতে) আটক করা হয়।
আটকের পর উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করা হলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
টুকেরকান্দি গ্রামের তোয়াব আলী বলেন, আমাদের বাড়ির পাশের জঙ্গল থেকে বন্যপ্রাণী গন্ধগকুলকে আটক করেছি।
আটকের পর প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করলে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে বন্যপ্রাণী গন্ধগকুলকে নিয়ে যায়।
কৃৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল আলম ইমন বলেন, আমরা বিলুপ্ত বন্যপ্রাণীকে নিয়ে চিকিৎসা দিয়ে বন বিভাগে হস্তান্তর করব।
Related News
সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফয়ছল আহমদRead More
সিলেটে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিভিন্ন প্রকারের কসমেটিকসসহRead More



Comments are Closed