সিলেটে শিক্ষকদের বকেয়া বেতন ভাতার দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭ জন শিক্ষকের দীর্ঘ ১৯ মাস বকেয়া বেতন ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান ফটকের সামনে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ ছাত্র ছাত্রীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে বিগত ১৯ মাস যাবত বেতন-ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর ও উদ্বিগ্ন অবস্থায় দিন অতিবাহিত করছেন আমাদের ইনস্টিটিউটের শিক্ষকরা। এমতাবস্থায়, শিক্ষক ও তাদের পরিবার-পরিজনদের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কাজটি দ্রুত সম্পন্ন করার ও বেতন-ভাতাদি প্রাপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানান।
তারা বলেন, বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন আমাদের শিক্ষকরা। আজ ১৯ মাস হয়ে গেল বেতন ছাড়া। টাকার অভাবে শিক্ষকরা চিকিৎসা করতে পারছেন না। বেতন না পাওয়ায় আমাদের শিক্ষকদের পরিবার আজ অনাহারে, অর্ধাহারে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার দ্রুত বাস্তবায়ন চাই। শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ ও দ্রুত রাজস্ব খাতে চাকরি স্থানান্তর প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
শিক্ষার্থীদের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন, শাজেদ আহমদ, নাদিম আহমদ, আব্দুর রহিম, আব্দুর রহমান, রবিউল, সুলেমান আহমদ। উপস্থিত ছিলেন, আব্দুল কাদির শাকিল, অপু, ওয়ালিদ, উশা, সামিয়া, রাকি, শাম্মি, নিপা, অনিক, চম্পা, জেরিন, মাহফুজ, শাওন, ফয়সাল, ফাহিম, মাহদি, আখতার, রিপন, রায়হান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed