জাবিতে নিহত নির্মাণ শ্রমিকের নামে নতুন হলের নামকরণের দাবি
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২২ নম্বর নির্মাণাধীন হল এর ছয় ছয় তলা থেকে পড়ে নিহত নির্মাণ শ্রমিক শাহের আলির নামে ঐ হলের নাম করণের দাবী জানিয়েছে শিক্ষার্থীরা।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ২ টা ৩০ মিনিটে শহীদ রফিক- জব্বার হল সংলগ্ন ২২ নম্বর হলের সামনে শিক্ষার্থীরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানায়। এ সময় তাদের সাথে সংহতি জ্ঞাপন করে উপস্থিত নির্মাণ শ্রমিকরা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিদ্যমান ব্যবস্থা একে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে চিহ্নিত করে। ছাত্ররা যখন কর্তৃপক্ষকে এই মৃত্যুর জন্য দায়ী করে, উক্ত হলের নির্মাণ প্রতিষ্ঠান তাদের অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করার দায় স্বীকার করেনা এবং ন্যূনতম আর্থিক সহায়তা দিয়ে শহরের ‘জীবনের দাম’ নির্ধারণ করে কিংবা ‘মৃত্যুর ক্ষতিপূরণ’ নামক অর্থ প্রদান করে। বাংলাদেশের নির্মাণ খাতে কর্মরত অবস্থায় অসংখ্য নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটে, বিদ্যমান ব্যবস্থাকে দুর্ঘটনা বলে চিহ্নিত করে এবং ক্ষেত্রবিশেষে কিছু পরিমাণ আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে এই মৃত্যুগুলোর দায় থেকে কর্তৃপক্ষকে মুক্ত করার অপচেষ্টা চালায়।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সকল নির্মাণ শ্রমিকের মৃত্যুর প্রতিনিধিত্ব স্বরূপ শাহের আলীর নামে আমরা শহীদ যুক্ত করার পক্ষপাতি। যে হলের নির্মাণ কাজে শাহের আলীর মৃত্যু ঘটে সে হলের নামকরণ ‘শহীদ নির্মাণশ্রমিক শাহের আলী হল’ রাখার মধ্য দিয়ে সকল নির্মাণ শ্রমিকের মৃত্যু তথা হত্যার স্বীকৃতি দিতে আমরা বদ্ধপরিকর।’
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মে নির্মানাধীন হলের ছয় তলা থেকে পরে নিহত হন নির্মাণশ্রমিক শাহের আলী। পরবর্তীতে তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৮ লাখ টাকা দেয়া হয় কনস্ট্রাকশন কোম্পানির পক্ষ থেকে।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed