শাবিপ্রবির নতুন প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয় ব্যক্তিগত ও পারিবারিক কারণে বর্তমান প্রক্টর গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর করীবকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার বর্তমান ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ অসুস্থ থাকায় তার পদে সমাজতর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে এ পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ভিসির পাশপাশি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টরের পদত্যাগের দাবিও তোলেন তারা। এই দুজনকে সরিয়ে দেয়া হলেও শিক্ষার্থীদের প্রধান দাবি এখনও পূরণ হয়নি। এ নিয়ে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed