Main Menu

নারী সাংবাদিকদের সাথে দৃকের মত বিনিময়

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন জেলার নারী সাংবাদিক ও তাঁদের মানবাধিকার নিয়ে কাজের ধারাবাহিকতায় দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড সিলেটের নারী সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা করেছে।

‘বাংলাদেশে সাংবাদিকতা: নারী সাংবাদিকদের অভিজ্ঞতা’ শিরোনামে বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট নগরীর দরগা গেটস্থ গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিলে সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

দৃক পিকচার লাইব্রেরি লিমিটেডের পরিচালক সায়দিয়া গুলরুখের পরিচালনায় সভায় অংশগ্রহণ করেন সিলেটর স্থানীয় দৈনিক উত্তরপূর্বের যুগ্ম সম্পাদক মনিকা ইসলাম, জিটিভির সিলেট ব্যুরো বিলকিস সুমি, দৈনিক সুদিনের নিজস্ব প্রতিবেদক ফাতেমা সুলতানা, চ্যানেল আইয়ের প্রতিনিধি সুবর্ণা হামিদ, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি শাকিলা ববি, সাম্প্রতিক দেশকালের সিলেট প্রতিনিধি হেনা মম, সিলেট এক্সপ্রেসের নিজস্ব প্রতিবেদক তাসলিমা খানম বীথি, চ্যানেল এস এর মৌলভীবাজার প্রতিনিধি এ এস কাঁকন, দৈনিক সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক বুশরা নূর, সিল টিভির নিজস্ব প্রতিবেদক ফাইজা রাফা, বাংলা ভিউয়ের নিজস্ব প্রতিবেদক শ্রাবণী তালুকদার।

Manual3 Ad Code

সভায় সাংবাদিকতা পেশায় নিয়োজিত এই নারীদের নানান গল্প, তাঁদের কাজের পরিবেশ, লিঙ্গীয় অসমতা, জীবিকা এবং মানবাধিকার বিষয়ক সমস্যাগুলো নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সামষ্টিক দক্ষতা বৃদ্ধি করা হয়। এই সভার সমন্বয় করেন দৃক পিকচার লাইব্রেরি লিমিটেডের ইকুয়ালিটি, ডাইভারসিটি ও কমিউনিকেশনস অফিসার আমিনা নিয়ামত।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code