সিলেটে শিশু সাবিয়া হত্যা, মায়ের বিরুদ্ধে বাবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে ১৭ মাস বয়সী শিশু সাবিহা হত্যার ঘটনায় মা নাজমিন আক্তারের (২৮) বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় এই হত্যা মামলা দায়ের করেন শিশুটির বাবা সাব্বির হোসেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
এদিকে নাজমিন আক্তার এখনো পুলিশের শাহপরান থানা পুলিশের হেফাজতে রয়েছে জানিয়ে ওসি বলেন, তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাকে ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার জন্য আমারা আদালতে তুলছি।
নাজমিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাদেপাশা ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের মো. জিয়া উদ্দিনের মেয়ে। তিনি সিলেটের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। গতকাল বুধবার নিজের গর্ভে ধরা ১৭ মাস বয়সী সন্তানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। বুধবার দুপুরে সিলেট নগরের শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে স্বামীর সাথে বিরোধের জেরে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করে নিয়েছেন তিনি। পরে মেয়ের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসেন। এখানে শিশুটিকে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। এ ঘটনায় বুধবার বিকেলে হাসপাতাল থেকে নাজমিনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ। একই সময় নাজমিনের স্বামী সাব্বির হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ এলাকার নাজমিনের সাথে দক্ষিণ সুরমার বদলি এলাকার সাব্বির হোসেনের বিয়ে হয় ২০১৫ সালে। বিয়ের পর থেকে তারা শাহপরান এলাকায় থাকেন। নাজমিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ও তার স্বামী কাতার প্রবাসী।
এর আগেও একটি বিয়ে হয়েছিল নাজমিনের। সেই সংসারে তার একটি সন্তান রয়েছে। এদিকে পারিবারিক কলহের জেরে সাবিহাকে গলা টিপে তার মা নাজমিন হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed