সাংবাদিক ইসহাক কাজলের ২য় মৃত্যু বার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমির পুরষ্কারপ্রাপ্ত লেখক-গবেষক, সাংবাদিক ইসহাক কাজল এর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে ইসহাক কাজল গণ পাঠাগারের উদ্যোগে সবুজ বাংলা সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়।
প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও শাকিব হোসেন জয়ের পরিচালনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি। এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সাংবাদিক জয়নাল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, সমাজসেবক আবুল বশর জিল্লুল, সমাজ সেবক জহুর আলী, নাট্যকর্মী হিফজুর রহমান বক্স, কুতুব উদ্দিন, মনির খান, মর্তুজ আলী, আফরোজ আলী ও মাইদুল ইসলাম প্রমুখ।
ইসহাক কাজলের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, ইসহাক কাজল একজন মানুষ। তিনি বহু গুণে গুণান্বিত ছিলেন। এ যুগে তাঁর মতো সৎ-সাহসী সাংবাদিকদের বড় অভাব। তাঁর মৃত্যুতে সমাজের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আলোচনা সভা শেষে ইসহাক কাজলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed