Main Menu

কাজীটুলা থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজীটুলা থেকে পঞ্চাশোর্ধ বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাসার কাউকে কিছু না বলে বাসা হতে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। ফখরুল ইসলাম শামীমের বড় ভাই নিখোঁজ বৃদ্ধ ফয়জুল ইসলাম সেলিম মানসিক প্রতিবন্ধী। তিনি নগরীর সাং-ব্লক-ই, কাজীটুলা এলাকার ৩২ নং বাসার বাসিন্দা।

এ ঘটনায় তার বড় ভাই ফখরুল ইসলাম শামীম কোতোয়ালি মডেল থানায় একটি জিডি (নং ৮৬৯, ৯ ফেব্রয়ারি ২০২২) করেছেন।

এতে উল্লেখ করা হয় ফয়জুল ইসলাম সেলিম মানসিক প্রতিবন্ধী প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি।

৩ দিন ধরে বাসায় না ফেরায় স্বজন-আত্মীয়দের বাসায় খোঁজ নেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ফয়জুল ইসলাম সেলিমের খোঁজ পাওয়া গেলে (০১৭১৫-১৭১৫৮৩) এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তাঁর স্বজনরা।

Share





Related News

Comments are Closed