Main Menu

শাবির শিকড়ের নতুন কমিটি গঠন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য ও সংগীত বিষয়ক সংগঠন শিকড়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ সাহা ও সাধারণ সম্পাদক পদে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাজিদ আলম পাটোয়ারী অনিক মনোনীত হয়েছেন।

গত ৭ ফেব্রয়ারী সোমবার রাতে সংগঠনটির এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি শাহরিয়াজ্জামান রাহী। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন। তিনি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইন্তেখাব আলী সন্দীপন, সহ-সাধারণ সম্পাদক অর্ণব কান্তি পাল, কোষাধ্যক্ষ সৈয়দা তানজিনা নওশিন নোভা, সাংগঠনিক সম্পাদক রাতুল দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসাইন, দপ্তর সম্পাদক মাশরুপ হাসান, সহ-দপ্তর সম্পাদক দিবাকর বিশ্বাস দিগন্ত, সংগীত ও নৃত্যকলা সম্পাদক ইশরাত জাহান প্রমি, সহ-সংগীত সম্পাদক সংজ্ঞা রায় অর্ণি, সহ-নৃত্যকলা সম্পাদক জিনিয়া হাদিকা শ্রাবন্তী, আবৃত্তি ও সাহিত্য সম্পাদক মাহিন ফেরদৌস, সহ-আবৃত্তি ও সাহিত্য সম্পাদক জান্নাতুন নাঈম মাঈশা, নাট্যকলা সম্পাদক জান্নাতুল ফেরদৌস মুন্নী, সহ-নাট্যকলা সম্পাদক ফারদিন কবীর, চিত্রকলা সম্পাদক সুজন কুমার নাহা, সহ-চিত্রকলা সম্পাদক উপমা সাহা, প্রকাশনা সম্পাদক জিষ্ণু চক্রবর্তী, সহ-প্রকাশনা সম্পাদক নাফিউম আলম পূর্ণ, প্রচারণা সম্পাদক মোঃ জোনায়েদ, সহ-প্রচারণা সম্পাদক আফরোজা আক্তার, আলোকসজ্জা সম্পাদক মোহাম্মদ আলী, সহ-আলোকসজ্জা সম্পাদক সৌরভ মণি বিশ্বাস, কার্যকারী সদস্য জেরিন হাসান প্রিয়া ও প্রমি মজুমদার।

Share





Related News

Comments are Closed