Main Menu

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে গত ২৪ ঘন্টায় দুই নারী মারা গেছেন। এ নিয়ে মারা যাওয়ার সংখ্যা দাড়িয়েছে ১২১১ জনে।

একই সময়ে নতুন করে আরও ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা এখন ৬৫ হাজার ৪৮৪ জন।

বুধবার (৯ ফেব্রয়ারী) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিলেট মারা যাওয়া দুজনই শহীদ ডা শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি ছিলেন। এদের মধ্যে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনে একজন এবং রাতে আরেজন মারা গেছেন।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে মারা যাওয়া দুই নারীর মধ্যে একজনের বাসা সিলেট নগরী টিভি গেইট এলাকায়। তার বয়স ৬৩ বছর। আর মারা যাওয়া অপর নারী মৌলভীবাজার জেলা সদরের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৬ বছর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে ওঠেছেন ৬২ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫২ হাজার ২৩৫ জন।

এ পর্যন্ত মারা যাওয়া ১২১১ জনের মধ্যে সিলেট জেলার ৮৯৭, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৮ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৪৯ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৪ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।

 

Share





Related News

Comments are Closed