গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দেবাশীষ দে (৫৫) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ড্রিমল্যান্ড পার্কের রাস্তার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দেবাশীষ দে গোলাপগঞ্জ উপজেলার হেলালপুর (মাইজভাগ) গ্রামের মৃত সনৎ কুমার দের ছেলে।
জানা যায়, দেবাশীষ দে মঙ্গলবার সন্ধ্যায় মটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়িতে যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হেলালপুরের ড্রিমল্যান্ড পার্কের রাস্তার সামনে আসামাত্র অপর দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মটরসাইকেল থেকে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার চিকিৎসা জন্য সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য অরুন দে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed