Main Menu

বিশ্বে করোনায় আরো ১১৭৫৯ মৃত্যু, আক্রান্ত ২২ লাখ

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণের কারণে সারা বিশ্বেই জানুয়ারি থেকে সংক্রমণ বেড়েছে। বিজ্ঞানী ও গবেষকরা সতর্ক করে বলেছেন, বর্তমানে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি। বিশ্বজুড়ে বহু মানুষকে টিকার আওতায় আনা হলেও তবুও থামছে না এর তাণ্ডব।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২১ লাখ ৮১ হাজার ২৭৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ৭৫৯ জনের।

এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ২০ লাখ ৩৫ হাজার ১৭০ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪৮ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৩ লাখ ৩০ হাজার ৮৯৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৮১ হাজার ৫৭০ জনে। আর সুস্থ হয়েছেন ৩২ কোটি ৬ লাখ ৩ হাজার ৩৫৭ জন।

Manual1 Ad Code

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার ১৯৩ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৪৪৩ জনের।

Manual6 Ad Code

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৪ লাখ ৯ হাজার ৫২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫ হাজার ৩০৮ জনের।

Manual4 Ad Code

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৬২০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ৮৯৪ জনের।

Manual3 Ad Code

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮ লাখ ৪ হাজার ৩৭২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৯২৩ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮০৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৬৭৭ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৪০তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code