Main Menu

পানছড়ি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ণ প্রকল্পে নির্মাণাধীন ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

তিনি ৮ ফেব্রুয়ারী ওই আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভুমিহীন গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ বাকের মজুমদার প্রমুখ।

এ সময় তিনি কাজের গুনগত মান বজায় রেখে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এর আগে তিনি চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিস এবং চুনারুঘাট থানা পরিদর্শন ও চানপুর চা বাগানে খানা আয় ব্যয় জরিপ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

Share





Related News

Comments are Closed