তালতলীতে অর্ধ কোটি টাকার মুদি মালামাল নিয়ে ট্রলার ডুবি
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে অর্ধ কোটি টাকার মুদি মালামাল নিয়ে শনিবার (৫ ফেব্রয়ারী) দিবাগত রাতে কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির একটি ট্রলার ডুবে গেছে।
তালতলী বাজারের স্থানীয় মুদি মহাজনদের মালামাল নিয়ে শনিবার বিকেলে বরগুনা থেকে ট্রলারটি ছেড়ে এসে তালতলী বাজার সংলগ্ন পায়রা নদীর পূর্ব তীরে বগীরদোনা খালের গোড়ায় ডুবোচরের সাথে ধাক্কা খেয়ে স্রোতের তোরে ট্রলারটি ডুবে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শিরা জানান, তালতলী বাজারের স্থানীয় মুদি মহাজনরা বরগুনা থেকে মালামাল প্রতি সপ্তাহের শনিবার উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির ট্রলারে আনেন। ঘটনার সময় ওই ট্রলারে জামাল মাঝির পরিবর্তে মাঝির দায়িত্বে ছিলেন তার ১৫ বছরের পুত্র জিহাদ। শনিবার মালামাল বোঝাই করে বরগুনা থেকে ট্রলারটি ছেড়ে তালতলী বাজারের বগীরদোনা খালে প্রবেশের সময় খালের মুখের ডুবোচরের সাথে ধাক্কা লাগে। এতে পায়রা নদীর স্রোতের তোরে পরে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে তালতলী বাজার ও কবিরাজপাড়া বাজারের ১৭ ব্যাবসায়ীর প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ছিল বলে জানা গেছে।
ট্রলারের মালিক মাঝি জামাল কান্নারত অবস্থায় জানান, আকষ্মিক কাজের জন্য ওই দিন ট্রলারে ছিলেন না। অন্য মাঝির সাথে তার ছেলে জিহাদ ছিলেন। ট্রলারটি খালে প্রবেশের সময় স্রোতের তোরে কাত হয়ে উপর দিয়ে পানি ঢুকে ডুবে যায়।
তালতলী ফায়ার ষ্টেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ আক্তার উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছেন। ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করার সরঞ্জামাদি না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed