অভিষেক দে দ্বীপ’র হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রিন হিল স্টেট কলেজের ২য় বর্ষের মেধাবী ছাত্র অভিষেক দে দ্বীপের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর টিলাগড় এলাকায় অভিষেক দে দ্বীপ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর শিবগঞ্জস্থ সাদিপুর এলাকায় ২০নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে দ্বীপের পিতা দীপক দে আহাজারি করে কান্না জড়িত কণ্ঠে বলেন,‘আমার একটি মাত্র ছেলে ছিল। লেখাপড়া করিয়ে মানুষের মত মানুষ হিসেবে তৈরি করবো এটাই আমার স্বপ্ন ছিল। আমার সেই ছেলেটিকে প্রকাশ্যে কেড়ে নিয়ে গেল সন্ত্রাসীরা। আমার ছেলেটি কি দোষ করে ছিল যে তাকে হত্যা করতে হবে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আমি আমার সন্তান হত্যাকারীদের ফাঁসি চাই। আমি আর কিছুই চাই না।’
এসময় নিহত দ্বীপের মা অনিতা দে কেঁদে কেঁদে বলেন, আমার ছেলে কি অপরাধ করেছিল? কেন তাকে অল্প বয়সেই পৃথিবী ছেড়ে যেতে হল। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আমার ছেলের হত্যাকারীদের বিচার করেন। আমি আমার ছেলে হত্যার ফাঁসি চাই ফাঁসি চাই।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত অভিষেক দে দ্বীপ এর ফুফু অঞ্জনা দে, দেলোয়ার হোসেন, রতীন চন্দ কর, রঞ্জীত কর, আজিজুল ইসলাম, দিপন দাস, প্রলয় মজুমদার রানা, নুর মিয়া, কবির হোসেন, আমজাদ হোসাইন, সুলতান আহমদ, রজত কর, আদিত্য দাস, সামন আহমদ প্রমুখ।
উল্লেখ, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রাতে নগরীর টিলাগড়ে ছুরিকাঘাত করা হয় দ্বীপকে। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খুনের ঘটনায় মামলা হয় ৮ জনের বিরুদ্ধে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed