Main Menu

নবীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে কৃত্রিম পা প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র উদ্যোগে জালালাবাদ রোটারী হাসপাতালর সহযোগীতায় গরীব অসহায় আবু শামাকে একটি কৃত্রিম পা প্রদান করা হয়েছে।

৫ ফ্রেব্রুয়ারী শনিবার সন্ধায় জালালাবাদ রোটারি সেন্টারে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ সভাপতি ছালেহ আহমদ চৌধুরী।

সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হাসপাতালের সাবেক চেয়ারম্যান রোটরীয়ান মাহবুব সোবহানী চৌধুরী বক্তব্যে তিনি গরীব অসহায়দের সহযোগীতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ রোটারী ক্লাবের সভাপতি রোটারীয়ান আলী আলী আশরাফ চৌধুরী, সাবেক সভাপতি ও হাসপাতেল সাধারণ সম্পাদক রোটারীয়ান শফিক আহমদ বক্ত, সাধারণ সম্পাদক রোটারীয়ান আব্দুল ওয়াদুদ তফাদার।

নবীগঞ্জ উপজেলার এসিল্যান্ড মহোদয়ের অনুরোধের প্রেক্ষিতে হাসপাতালের চিকিৎসক আল মামুনুর রশিদ আবেদন করলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সহযোগীতার জন্য এগিয়ে আসে। কৃত্রিম পা সংযোজনে হাসপাতালের চেয়ারম্যান রোটারীয়ান মো: মোস্তফা কামাল, নবীগঞ্জ কল্যাণ সমিতির সিলেটের সভাপতি মনসুর আলী খান, সাধারণ সম্পাদক মো: আবুল ফজল এডভোকেট, সমিতির সদস্য মাহমুদা বেগম এবং সমিতির সদস্য জসিম উদ্দীন চৌধুরী আর্থিক সহযোগীতা প্রদান করেন।

কৃত্রিম পা বিতরনে আরো উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সদস্য মো: বয়েত উল্লাহ, এডভোকেট মফিজুর রহমান, শাহ আজাদ আলী সুমন এবং আব্দুর রহিম তালুকদার প্রমূখ।

 

Share





Related News

Comments are Closed