বৃষ্টি থাকবে আরো ৫ দিন, তাপমাত্রা আরও কমবে
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এ ছাড়া ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হত পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলে তা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
শুক্রবারের (৪ ফেব্রুয়ারি বৃষ্টির পর শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। কনকনে ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
পঞ্চগড়ে হাড় কাঁপানো শীতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। অসহনীয় ঠান্ডায় ব্যাঘাত ঘটছে স্বাভাবিক কাজকর্মে। কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
এদিকে বৃষ্টির পর ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত। এতে সবচেয়ে বেশি কষ্টে শিশু ও বৃদ্ধরা। কাজের সন্ধানে বেরিয়ে অনেকেই ফিরেছে খালি হাতে। এ ছাড়া নীলফামারী দিনাজপুর ও লালমনিরহাটেও শীতে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ।
তেঁতুলিয়ায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল রোববার (৬ ফেব্রুয়ারি) সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।
Related News
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের উপজেলা পরিষদের ইউএনও ও প্রশাসকদের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকেRead More
৭ নভেম্বর সাধারণ ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষেRead More



Comments are Closed