Main Menu

সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৩৪

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত সকলেই সিলেট জেলার বাসিন্দা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয় গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এতে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হচ্ছে ১৯ দশমিক ৪০ শতাংশ, যা আগেরদিন ছিল ২১ দশমিক ৬৮ শতাংশ।

Manual1 Ad Code

এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ১৭৩ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৪ জন। যা আগেরদিন ছিল ১৭ জন। একই সময়ে আইসোলেশনে আছেন ১১৯ জন। আগেরদিন এ সংখ্যা ছিল ১৬০ জন।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ হাজার ৩৪৭ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮০২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২০৬ জন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code