১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে বলে জানা গেছে।
সূত্র জানায়, ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে গত সপ্তাহে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের সময় চেয়ে প্রস্তাব দেয়।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা ১১ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করে ফেলব। এরপর প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। সেটা ১২-১৪ ফেব্রুয়ারির মধ্যেই হবে।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আমরা আমাদের কাজ এগিয়ে রাখছি। ১০ ফেব্রয়ারীর পরে যেকোনো দিন এইচএসসির ফল প্রকাশ করা হবে।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed