এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে এসএসসি ২০২১ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় কলেজের অধ্যক্ষ মো. ফজুল হক বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষর্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আমাদের আজকের আয়োজন। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব না।
আদ্রিতা ও নিশির সঞ্চালনায় পবিত্র কোরান তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কলেজ কো-অর্ডিনেটর ইমদাদুল হক। এছাড়াও কলেজের সকল শিক্ষক এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।
শিক্ষকদের পক্ষ হতে বক্তব্য রাখেন প্রভাষক নিজাম উদ্দীন। কৃতি শিক্ষার্থীদের পক্ষে মিনহা, অমিয় ও নামিয়া। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed