৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচী প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : স্থগিত হওয়া ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচী প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আগামী রোববার থেকে আবার শুরু হবে বলে জানিয়েছে পিএসসি।
মঙ্গলবার (১ ফেব্রয়ারী) পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৬ ফেব্রুয়ারী (রোববার) থেকে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু হচ্ছে। এ পরীক্ষা ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৫১ জন।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য মৌখিক পরীক্ষার সময় টিকা সনদ সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, ৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed