একাদশে ভর্তির ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, কলেজে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। এবার ১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন শিক্ষার্থী একাদশে ভর্তির জন্য আবেদন করেছিল। এর মধ্যে ১৪ লাখ ৫৭ হাজার ২২৬ জন উত্তীর্ণ হয়েছে।
তিনি বলেন, সন্ধ্যা ৬টায় ফল প্রকাশের পর থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইলে মেসেজ পাঠানো শুরু হয়েছে। আশা করছি, রাত ৯টার মধ্যে সবাইকে মেসেজ পাঠানো সম্ভব হবে।
ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।
পরবর্তী সময়ে মাইগ্রেশন নিতে হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় গত ৮ জানুয়ারি, শেষ হয় ২৩ জানুয়ারি। ভর্তি কার্যক্রম শেষে ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed