মানব কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর পীরের বাজারে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) রাতে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রাহেল আহমদ, পরিচালক শাহজাহান সিরাজী, মোহাম্মদ রাজন, হাবিবুর রহমান, ওয়ারিস আলী, মছব্বির মেম্বার, ইউপি সদস্যা জুমায়রা আক্তার জবা, আব্দুর রহমান প্রমুখ।
বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে মানবকল্যাণ ফাউন্ডেশন। প্রতিবন্ধীরাও সমাজের একটি অংশ। তাদেরকে বাদ দিয়ে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। রাষ্ট্রকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে তৃণমুল পর্যায়ে অসহায়, প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর কোন বিকল্প নেই। নেতৃবৃন্দ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার জোর আহবান জানান।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed