পাবনায় মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মেহেদী হাসান রনি (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের হাসপাতাল রোডস্থ জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি সদরের মালঞ্চি ইউনিয়নের সিংগা পালপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ও পাবনা কলেজের ছাত্র। এ বছর তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন। আহত অন্যজনের নাম সাদির হোসেন (২০)। তিনি চাটমোহর উপজেলার সোহাসপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনিও পাবনা কলেজে পড়াশোনা করছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর দুই বন্ধু শহর থেকে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে হাসপাতাল রোড হয়ে সিংগা এলাকার দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ফুফাতো ভাই আব্দুল মান্নান জানান, রনি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। পড়াশোনার প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রওশন ইয়াজদানী সংবাদ মাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed