নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৪ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় একই মোটরসাইকেলে থাকা চার আরোহী নিহত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার হরিতকীডাঙ্গা বাজার এলাকায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেরার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে সুফিয়ান (১৮), একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০), দক্ষিণ জাহানপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে স্বজল (২২) ও একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে মিনহাজ (২০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে ধামইরহাটের সাপ্তাহিক হাটে সবজি বিক্রি শেষে একই মোটরসাইকেলে করে ওই চার আরোহী বাড়ি ফিরছিলেন। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের হরিতকীডাঙ্গা বাজারের পূর্বদিকে উজ্জ্বল চাল কলের সামনে পেছন থেকে মোটরসাইকেলটিতে জয়পুরহাটগামী একটি বালুভর্তি ট্রাক (টাঙ্গাইল-ড-১১-০০৫৮) ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুফিয়ান ও আব্দুস সালাম নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বজল ও মিনহাজকে উদ্ধার করে দ্রুত ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে দুজনের মৃত্যু হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed