চলন্ত ট্রেনের ধাক্কায় ভটভটির ৩ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে চলন্ত ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলার আলিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল ট্রেনটি। এসময় হাজীর মোড় এলাকায় পৌঁছালে একটি ভটভটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মেহের আলী (৫০), আলীনগর-ভূতপুকুর এলাকার মৃত গরিবুল্লাহর ছেলে ফুলচান আলী ও সদর উপজেলার ঝিলিমের আমানুল্লাহর ছেলে নাইমুল ইসলাম। নিতহরা সবাই মাছ ব্যবসায়ী। মাছ বিক্রি করে তারা ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান জানান, সেখানে কোনো লেভেলক্রসিং না থাকায় বিনা বাধায় পার হয় গাড়ি। রাজশাহী মেইল ট্রেন হাজীর মোড় পার হওয়ার সময়ে ভটভটির অতিরিক্ত শব্দে তারা ট্রেন আসার বিষয়টি জানতে পারেননি। ফলে একই সময়ে ট্রেন ও ভটভটি লাইনের ওপর চলে আসায় এই সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
আলীনগর এলাকায় শিশির আহমেদ জানান, ভটভটিকে লাইনে অনেকদূর ঠেলে নিয়ে যাওয়ার পর তারা কাটা পড়ে। তিনজনেরই দেহ ট্রেনে কাটা পড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। তারা সবাই মাছ বিক্রি করে বাসায় ফিরছিলেন।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে জিআরপি ফাঁড়িতে রাখা হয়েছে। পরে মরদেহ হস্তান্তরসহ অন্যান্য বিষয় জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হয়ে সিদ্ধান্ত নেবেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed