আন্দোলনের নামে অমানবিক কর্মকান্ড থেকে বিরত থাকুন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
সংগঠনের দুটি ইউনিটের এক যুক্ত বিবৃতিতে বলা হয়, আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য যখন আলোচনা চলছে; ঠিক সেই অবস্থায় এ রকম কার্যক্রম অন্য কিছুর ইঙ্গিত বহন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আন্দোলনের নামে এ ধরণের অমানবিক কর্মকান্ডকে কোন অবস্থাতেই সমর্থন করতে পারে না। এই ধরনের অমানবিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এদিকে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের তীব্র নিন্দা জানিয়েছে শাবি শিক্ষক সমিতি। এক বিবৃতিতে বলা হয়, শিক্ষক সমিতি এই ধরনের কোনো কর্মকান্ডকে একেবারেই সমর্থন করে না।
আন্দোলনকারীরা সব ধরনের সহিংসতা পরিহার করবে বলে শাবি শিক্ষক সমিতি আশা করে।
বিবৃতিতে স্বাক্ষর করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল আলম।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed