শাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে মশাল মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
রবিবার (২৩ জানুয়ারী) রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।এখানে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। মশাল মিছিলে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। এসময় তারা ‘যে ভিসি মানুষ মারে, সে ভিসি চাই না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন আন্দোলরত শিক্ষর্থীরা। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে এ কাণ্ড ঘটান তারা।
শাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা গত বুধবার থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তারা উপাচার্যের বাসভবনের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছেন। এসময় তারা ঘোষণা দেন- পুলিশ ও গণমাধ্যমকর্মী ছাড়া বাইরের কেউ আর উপাচার্যের বাসভবনে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও উপাচার্যের বাসভবনের সামনের রাস্তায় অনশনরত শিক্ষার্থীরা দুটি খাট ফেলে সেখানে রাত কাটানোর প্রস্তুতি নেন।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed