ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে তফসিলি ব্যাংকসমূহকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, আপনাদের ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। পাশাপাশি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
এদিকে ওমিক্রনসহ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিসের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি অফিসে অর্ধেকের বেশি জনবল কাজ করতে পারবে না। সশরীরে অর্ধেক বাকিরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে কাজ করবেন। সোমবার (২৪ জানুয়ারি) থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed