Main Menu

এনইইউবি’র একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর একাডেমিক কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ সভা রবিবার (২৩ জানুয়ারি) উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস এর সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সংযুক্ত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্ণর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাজিয়া চৌধুরী।

এছাড়াও সংযুক্ত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত মনোনিত সদস্য, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় প্রধানগণ।

সভায় বিভিন্ন বিষয়ে একাডেমিক কার্যক্রমের অনুমোদন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস সবাইকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর একাডেমিক কাউন্সিলের সভায় সংযুক্ত থাকায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed