আন্দোলনে সংহতি জানাতে শাবিতে ঢাবির দুই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: উপাচার্য বিরোধী চলমান আন্দোলনে সংহতি জানাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে শাবি ক্যাম্পাসে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি জানান ব্যাংক ও ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাঈম হাসান।
‘বর্বর ভিসির অপসারণ চাই। সংহতি ঢাকা বিশ্ববিদ্যালয়’- এমন লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ওই দুই শিক্ষার্থী উপাচার্য ভবনের সামনে অনশনরত শিক্ষার্থীদের পাশে অবস্থান করেন।
এ সময় নাঈম হাসান বলেন, শিক্ষার্থীদের উপর ক্যাম্পাসের ভেতরে পুলিশ দিয়ে যে হামলা চালানো হয়েছে তা খুবই জঘন্য। এরপর থেকেই শাবির শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন। এই দাবিতে অনশনও করছেন তারা।
আমরা শিক্ষার্থীদের দাবির সাথে পূর্ণ সহমত। এই অযোগ্য উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা। শাবির শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতেই আমরা এখানে এসেছি।
রাতেই তারা ঢাকায় ফিরে যাবেন জানিয়ে মাহফুজুর রহমান বলেন, আজকের মধ্যে দাবি পূরণ না হলে কাল আমরা ঢাবির রাজু ভাস্কর্যের সামনে আন্দোলন করবো।
এদিকে, উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে শনিবার মধ্যরাতে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি। তবে ওই বৈঠকে কোনো সমাধান হয়নি। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। মন্ত্রীর পক্ষ থেকে তাদের দাবির ব্যাপারে সুনির্দিষ্ট কোন আশ্বাস দেওয়া হয়নি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed