সিলেটে আরো ৫২৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ১ হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে আরও ৫২৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৯৯৮ জনে।
রোববার (২৩ জানুয়ারি) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৪৬৪ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ১৩ শতাংশ।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫০ হাজার ৪৭৩ জন।
প্রসঙ্গত, দেশে ২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে সে বছরের ৫ এপ্রিল সিলেট বিভাগে প্রথম এই ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়। একই মাসের ১৫ তারিখ সিলেট করোনায় প্রথম মৃত্যু দেখে।
এদিকে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু দেখে সিলেট। ২০২১ সালের ১৯ আগস্ট ও ১১ আগস্ট এই মৃত্যু দেখে সিলেটবাসী। এছাড়া একই বছরের ১ আগস্ট একদিনে ৯৯৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। যা এখন পর্যন্ত বিভাগটিতে দৈনিক সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More



Comments are Closed