Main Menu

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার এক সভা শনিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মহিলা ফোরামের সংগঠক মাছুমা খানমের সভাপতিত্বে সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কবিতা চন্দ, অজিরা, ময়না কর্মকার, নিপা মোধি, শ্রমিক ফ্রন্ট এর সন্দিপ রঞ্জন নায়েক, মনজুর আহমদ, প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পুঁজিবাদী ব্যবস্থা কখনোই মানুষের মুক্তি দিতে পারে না, সার্বিকভাবে নারীমুক্তিও এখানে সম্ভব নয়। শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য সমাজ পরিবর্তনের লড়াই প্রয়োজন। পুঁজিবাদী ব্যবস্থার পরিবর্তে শোষণহীন সাম্য সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের লড়াই জোরদার করতে হবে। ফলে নারী মুক্তির আন্দোলনকেও সমাজ পরিবর্তনের আন্দোলনে রূপান্তর করার সংগ্রাম মহিলা ফোরামকে জারি রাখতে হবে।

সভায় বক্তারা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সভায় মাসুমা খানম কে আহ্বায়ক, কবিতা চন্দ কে সাধারণ সম্পাদক ও ডাঃ বিদিতা মন্ডল, অর্জিতা নায়েক, নিপা মোদি, অর্পিতা শর্মা, ময়না কর্মকার, করুনা নুন্দা কে সদস্য করে ৮ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সিলেট জেলা কমিটি গঠন করা হয়।

Share





Related News

Comments are Closed