শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবি শিক্ষকদের বৈঠক আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপুর মনির সঙ্গে বৈঠকের জন্য ঢাকায় অবস্থান করছেন পাঁচজন শিক্ষক। শুক্রার রাতে তাঁরা সিলেট থেকে ঢাকায় যান।
এই প্রতিনিধি দলের সঙ্গে আজ শনিবার ‘বিকালে বা সন্ধ্যায়’ শিক্ষামন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে। মূলত বৈঠকের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদমাধ্যমকে বলছিলেন, শাবিপ্রবির কয়েকজন শিক্ষক শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছেন। তারা শিক্ষামন্ত্রীর কাছে সময় চেয়েছেন। দুপুরে গাজীপুরের একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর যুক্ত হওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠান শেষে বিকেলে বা সন্ধ্যায় এ বৈঠক হতে পারে।
শাবির শিক্ষকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাশ, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. খায়েরুল ইসলাম রুবেল।
গেল কয়েকদিন ধরে শাবিতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে ২৪ জন আমরন অনশন করছেন।
আন্দোলনের শুরুটা হয়েছিল গত ১৩ জানুয়ারী বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্টকে অপসারণের দাবিতে। কিন্তু পরবর্তীতে এই আন্দোলন উপাচার্যবিরোধী আন্দোলনে রূপ নেয়। উপাচার্য এই আন্দোলনে বাইরের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন।
শিক্ষার্থীদের আন্দোলন দমাতে আওয়ামী লীগ নেতারা চেষ্টা করছেন। গতকাল শুক্রবার দুপুরে শাবি ক্যাম্পাসে যান দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। তিনি ফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলিয়ে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। তিনি শিক্ষার্থীদের ঢাকায় গিয়ে তাঁর সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ জানান।
শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে প্রথমে সায় দিয়ে প্রতিনিধি দল গঠনের কথা জানায় শিক্ষার্থীরা। কিন্তু ঘন্টাখানেক পরে তারা মত বদলে ফেলে। জানিয়ে দেয়, তারা ঢাকায় যাবে না, শিক্ষামন্ত্রীকেই সিলেটে আসতে হবে।
এ তথ্য জানতে পেরে আওয়ামী লীগ নাদেল ফের শাবি ক্যাম্পাসে যান। তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন, তারা যাতে ঢাকায় গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। কিন্তু সে অনুরোধেও সাড়া মেলেনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed