Main Menu

জহির রায়হান চলচ্চিত্র সংসদের নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন জহির রায়হান চলচ্চিত্র সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছে রেফাত খান অনিক (৪৫ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌটুসি জোবায়দা রহমান। এছাড়া সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরি।

গতকাল (শুক্রবার) সাধারণ সভায় এ কমিটি ঘোষনা করা হয় এবং আজ (শনিবার) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে পল্লব বসু ও সহ সাধারণ সম্পাদক হিসেবে তাহুয়া লাভিব তুরা নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে শরণ আহসান, কোষাধ্যক্ষ পদে জান্নাতুল শিফা কানন, দপ্তর সম্পাদক পদে ফাইজার মুহাম্মদ শাওলীন, প্রচার সম্পাদক পদে আহমেদ নির্ঝর ও অম্লান আহমেদ প্রাচুর্য, প্রকাশনা সম্পাদক পদে স্যাফায়ার স্বচ্ছ ও মায়ান মাহমুদ, চলচ্চিত্র সংগ্রাহক পদে এহতেশাম শাহরিয়ার সিকদার ও তানভীর আহমেদ, কর্মশালা সম্পাদক পদে জুয়াইয়া মেহজাবিন, পৃথ্বি নাফিসা ওসৌরভ কুমার রায় রক্তিম, চলচ্চিত্র প্রদর্শন সম্পাদক পদে অমর্ত্য রয় ও সাদিয়া মুন নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন সৌমিত্র সাহা পার্থ, মেহেদী খান, মুনতাসির মানসুর, মৃত্তিকা হক, তাসনিম আলম কাব্য এবং আবির আর্য।

Share





Related News

Comments are Closed