Main Menu

বিশ্বনাথে করোনার ভ্যাকসিন দিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫৪৩৮ জন শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহন করেছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) উপজেলা সদরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ও হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজ অস্থায়ী কেন্দ্রের দুটি বুথে শিক্ষার্থীদেরকে এই ভ্যাকসিন প্রদান করা হয়। ভ্যাকসিন গ্রহন করতে সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা টিকা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন। রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভ্যাকসিন গ্রহন করতে আসা বিদ্যালয় অবস্থানকৃত শিক্ষার্থীরা সন্ধ্যা হয়ে পড়লে ‘ভ্যাকসিন, ভ্যাকসিন’ বলে শ্লোগান দিতে থাকেন। এমন পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়েন স্বাস্থ্যকর্মীরা।

করোনা পরিস্থিতি স্বাভাবিক রেখে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পন করতে সন্ধ্যায় কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্তনা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান ও থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানসহ থানা পুলিশের সদস্যরা।

উপজলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মূসা জানান, এপর্যন্ত উপজেলায় প্রায় ১৫ হাজার শিক্ষার্থী করোনার ভ্যাকসিন গ্রহন করেছেন। বৃহস্পতিবার ওই দুটি কেন্দ্রে মোট ৫৪৩৮জন শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে ৩৪৮৮ জন এবং হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজে ১৯৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগামীকাল শনিবারও এই কেন্দ্রে অবশিষ্ট শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করা হবে।

 

Share





Related News

Comments are Closed