গভীর রাতে শাবি শিক্ষার্থীদের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল বের করেছে।
সহস্রাধিক বিক্ষোভকারীর অংশগ্রহণে মিছিলটি ভিসির বাস ভবনের থেকে শুরু হয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও অনশনস্থলে এসে। এসময় শিক্ষার্থী ভিসি বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা বলেন, অনশনকারী শিক্ষার্থীদের কিছু হলে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়ভার নিতে হবে।
এদিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এখনও অনশন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বুধবার থেকে আমরণ অনশন শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী। অনশনরত ২৪ শিক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৭ জন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ রাত ১২টার দিকে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের মধ্যে চারজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
অনশনে থাকা বাকীরা তীব্র শীত আর অনাহারে অসুস্থ হয়ে পড়ছেন। তাদের আটজনের শরীরে স্যালাইন পুশ করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে মরিয়ম রুবি নামের এক শিক্ষার্থীর অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তিনিও অনশন ভাঙছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত বুধবার বিকেল ৩টায় ২৪ শিক্ষার্থী অনশন শুরু করলেও একজনের বাবা হার্ট অ্যাটাক করায় তিনি অনশন থেকে উঠে বাড়িতে যান।
বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলন শুরু হয়।
প্রাধ্যক্ষের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রোববার পুলিশি হামলার পর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed