সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার নতুন কমিটি গঠন
জাবি প্রতিনিধি : আবু সাইদ-কে সভাপতি ও কনোজ কান্তি রায়-কে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আবু সাইদ ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৫ তম আবর্তনের শিক্ষার্থী এবং কনোজ কান্তি রায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী।
বুধবার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র কনফারেন্স রুমে সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় এই কমিটি ঘোষিত হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি সুমাইয়া ফেরদৌস, সহ-সম্পাদক সম্পদ অয়ন মারান্ডি, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিরুল আবেদীন আকাশ, অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম পলক, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ কল্লোল, পাঠাগার সম্পাদক ইশতিয়াক আহমেদ সজীব, স্কুল সম্পাদক সবুজ কুমার জোয়ার্দার। এছাড়া সদস্য হিসেবে আছেন মশিউর রহমান অর্ক ও শারমিন আক্তার।
আলোচনা সভায় আবু সাইদের সঞ্চালনায় এবং আহ্বায়ক শোভন রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ প্রমুখ।
নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘সমাজ পরিবর্তনের পরিপূরক ছাত্র আন্দোলন গড়ে তোলা এই সংগঠনের ঘোষিত লক্ষ্য। আজ শাসকশ্রেণী ছাত্ররাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের পেটোয়া বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অস্ত্র, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ এমন কোন কুকর্ম নেই যা তারা করেনা। এতে একদিকে ছাত্র রাজনীতিকে মানুষের সামনে যেমন কলুষিত করা যায়, একইসাথে আদর্শের রাজনীতিকেও ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়। অন্যায়, অবিচারের বিরুদ্ধে, পুঁজিবাদী ভোগবাদী সংস্কৃতির বিপরীতে গিয়ে জনগণের অধিকার আদায়ের মিছিলে সামিল হতে হবে। এছাড়া এই দুঃসময় থেকে মুক্তির আর কোন পথ নেই।’
মুক্তা বাড়ৈ বলেন, ‘ একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে এমন একজন লোক বসে থাকেন, যিনি মনেই করেন মেয়েদের একমাত্র কাজ বিয়ে করে সন্তান উৎপাদন করা। এটাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দুরবস্থার প্রমাণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীত আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা দেশব্যাপি ছড়িয়ে না দিলে শাসকশ্রেণি এটাকেও ধুলিস্যাত করে দেবে। তাই আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শক্তিশালী লড়াই গড়ে তুলতে হবে, আর সেই লড়াইয়ে তাদের পাশে সর্বদা থাকবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।’
এছাড়া, আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর দীপ প্রমুখ।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed