Main Menu

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিলেটে বিএনপি ও ছাত্রদলের দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ও পরবর্তীতে হযরত শাহজালাল (রাঃ) মাজার প্রাঙ্গনে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরন করা হয়। বুধবার বাদ আছর হযরত শাহজালাল (রাঃ) দরগাহ মসজিদে মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়।

দোআতে বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করে এবং অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, স্ব-পরিবারে করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ করোনা আক্রান্ত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

শিরনী বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিছবা উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, মাহবুব চৌধুরী, আকতার রশীদ চৌধুরী, শামিম মজুমদার, জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট মহানগর শাখার সভাপতি ইউনুস আহমদ, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর শাখার সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও বিএনপি সিলেট মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ জোহর হামিউস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা সুজাতপুর, কান্দিগাঁওয়ে সিলেট জেলা ছাত্রদলের মৌসুমি ফল বিতরণ শেষে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত, মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুমান আহমদ, এম .সি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ. কে রাশেদ, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জব্বার আহমদ কামরান, ছাত্রদল নেতা সুয়েব আহমদ হৃদয় প্রমূখ।

Share





Related News

Comments are Closed