শান্তিগঞ্জে কার খাদে পড়ে চালক নিহত, আহত ৪
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলায় একটি কার নিয়ন্ত্রন হারিয়ে খালের পানিতে পড়ে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই কারের চালক সুজন মিয়া (২৮) মারা যান এবং কারের ৪ যাত্রী আহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি কার উপজেলার পঞ্চগ্রাম পয়েন্টের সামনে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। তখন তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করলে কারের চালক ঘটনাস্থলেই মারা যান। এবং কারের ভেতরে থাকা অপর ৪ যাত্রী গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালেহ আহমদ জানান, ঘটনাস্থলেই কারের ড্রাইভার মারা গেছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed