শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা বিএনপির
বৈশাখী নিউজ ডেস্ক: তিন দফা দাবিতে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলি লাঠিচার্জের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সিলেট মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালি পংকি ও সদস্য সচিব মিফতা সিদ্দিকী সোমবার (১৭ই জানুয়ারি) এক বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, ছাত্রী হলের বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ ছাত্রীরা গণতান্ত্রিক আন্দোলন করছিল তখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসী হামলা ন্যাকারজনক ও অগণতান্ত্রিক। পুলিশ যেভাবে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের উপর গুলি ও হামলা করেছে তাতে ৩০ জন ছাত্র ছাত্রী আহত হয়েছে। তারা হামলায় জড়িতদের বিচার ও উদ্ভূত পরিস্থিতি নিরসনে শাবি ভিসি ফরিদ আহমদ এর ব্যর্থতার নিন্দা জানান। একই সাথে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।
Related News
কোম্পানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন নামে একRead More
জৈন্তাপুরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Manual5 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিখারখাঁ গ্রামে খালের পানিতে ডুবেRead More



Comments are Closed