সিলেট স্টেশন ক্লাবের স্টাফদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সাউথ ইষ্ট ব্যাংক লিমিটেডের সৌজন্যে, ক্লাবের প্রবীন সদস্য ব্যাংক এর স্পন্সর ডাইরেক্টার মো. আকিকুর রহমান (বাদশা)’র পক্ষ থেকে রোববার (১৬ জানুয়ারি) রাতে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের স্টাফদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদ, ভাইস-প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, সদস্য (অর্থ ও পরিকল্পনা বিভাগ) হারুন আল রশিদ দিপু, সদস্য (ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য (উন্নয়ন ও আবাসিক বিভাগ) কয়ছর আহমেদ ওরফে আব্দুল মুমিন, সদস্য (বিনোদন বিভাগ) ফজলে এলাহী চৌধুরী, সদস্য (ক্রীড়া বিভাগ) জুম্মা আব্বাস রাজু, সদস্য (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ, সদস্য (আপ্যায়ন বিভাগ) এ এম মিজানুর রহমান, ক্লাবের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, প্রবীন সদস্য বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ সহ অন্যান্য ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদেRead More
সিলেটে আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আখালিয়াস্থ সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমীন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগRead More



Comments are Closed