বেতার সিলেট জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ বেতার সিলেট এর কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারী) সিলেট বেতারের হলরুমে এসোসিয়েশনের এক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য সর্বসম্মতিক্রমে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া, দুই সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
নবগঠিত কার্যকরি কমিটির সভাপতি সিলেট বেতারের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা হুমায়ূন রশিদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি সিলেট মহানগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন ও সহ সভাপতি সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিম, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংবাদদাতা শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক চুনারুঘাট সংবাদদাতা আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ সংবাদদাতা ছাদেক আহমদ আজাদ মনোনীত হয়েছেন।
এসোসিয়েশনের কার্যকরি সদস্য হলেন, মৌলভীবাজার জেলা সংবাদদাতা রমাপদ ভট্টাচার্য শংকর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সংবাদদাতা রাজ কুমার সৌমেন্দ্র সিংহ।
এছাড়া, দুই সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ বেতার সিলেট এর উপবার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, উপদেষ্টা সিলেট বেতার এর হিসাবরক্ষণ কর্মকর্তা মো. খবির উদ্দীন আকন। বিজ্ঞপ্তি
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed