ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে দাঁড়িয়েছে তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ।
২০২৫ সালে ফটো সাংবাদিক মামুন হাসানের হৃদযন্ত্রে জটিল বাইপাস অপারেশন সম্পন্ন হয়। তাঁর চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন ও পরবর্তী পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সিলেট অঞ্চলের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ। গ্রুপের পক্ষে ইলিয়াছ উদ্দিন লিপু এই গুণী আলোকচিত্রীর হাতে চিকিৎসার চেক হস্তান্তর করেন।
গ্রুপের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ দেশের অসংগতি ও সম্ভাবনার কথা তুলে ধরে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অবস্থায় একজন জ্যেষ্ঠ সাংবাদিকদের চিকিৎসার কঠিন সময়ে পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্বের অংশ।
উল্লেখ্য, শুধু তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপই নয়, মামুন হাসানের এই ব্যয়বহুল অপারেশনের সময় মন্ত্রী, এমপি, সিলেটের সর্বস্তরের সহকর্মী সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, রাজনীতিবীদ ও সুহৃদ ব্যক্তিগণ নানাভাবে এবং আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সহযোগিতা প্রাপ্তির পর ফটো সাংবাদিক মামুন হাসান ও তাঁর পরিবার তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপসহ বিপদের দিনে পাশে থাকা সিলেট ও দেশের সকল শুভানুধ্যায়ী ও সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Related News
বিশ্ব বসতি দিবসে সিউকের দুই দিনব্যাপী কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে প্রথমবারের মতো বিশ্ব বসতিRead More
ফেঞ্চুগঞ্জে আদালতের স্থিতিতাদেশ ভেঙে বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়ি ও জমি নিয়ে বিরোধের জেরে আদালতের স্থিতিতাদেশ অমান্য করেRead More



Comments are Closed