বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় ১জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় মো. মুহিবুর রহমান (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ১৫ জানুয়ারী শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিয়ানীবাজারের বৈরাগীবাজার খশির আবদুল্লাহপুর এলাকার সড়কে পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন মুহিবুর রহমান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed